নতুনত্বের আশায় গ্রামবাংলায় ভিড় করছেন দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকরা। শুধুমাত্র নিরবচ্ছিন্ন শান্তির জন্যই গ্রামবাংলা হয়ে উঠেছে একটি প্রিয় জায়গা। অনেক যত্ন করে ভ্রমণার্থীদের কাছে তুলে ধরা হচ্ছে বাংলার গ্রামীণ পর্যটন বা রুরাল ট্যুরিজ়ম। আমাদের প্রধান লক্ষ্য হলো, শুধুমাত্র গ্রামবাংলার মনোরম পরিবেশ কে পাখির চোখ করে পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে পর্যটকের সংখ্যা কয়েকগুণ বাড়ানো।
এখানে থাকার জন্য আছে: 4টি বাঁশের কটেজ এবং 4টি মাটির ঘর৷ প্রতি ঘরে রয়েছে সংযুক্ত এবং সম্পূর্ণরূপে সজ্জিত ওয়েস্টার্ন ওয়াশরুম। আপনাদের সকলের আশীর্বাদে মনচাষা গ্রামীণ পর্যটন কেন্দ্র এখন পূর্ব মেদিনীপুর তথা বাংলার গর্ব। দুটোদিন কাটিয়ে যান এই বিশ্বমানের ইকো ট্যুরিজম কেন্দ্রে – প্রকৃতির নিবিড় সান্নিধ্যে, নির্মল প্রশান্তি উপলব্ধি করবেন, গ্যারান্টি।
“মনচাষা” বাঁশ, কাঠ, মাটি, হোগলা, খড় দিয়ে বানানো হলেও রয়েছে আধুনিক সমস্তরকম সুযোগ সুবিধা। আছে বেশ কয়েক প্রজাতির বাঁশ, নানা ধরনের ফুল ফলাদির গাছ, দুটি বড় পুকুর এবং বাচ্চাদের জন্য খেলার জায়গা। বাঁশ-কাঠ দিয়েই বানানো হয়েছে একটি ওয়াচ টাওয়ার। সেখানে থেকে চারদিকের সবুজের সমারোহ দেখতে পাওয়া যাবে। আছে একটি ছোট্ট সংগ্রহশালা – যেখানে দেখতে পাবেন হারিয়ে যাওয়া গ্রামীণ জীবনের কিছু ব্যবহার সামগ্রী। চাইলে বাচ্ছাদের দেখান বিভিন্ন শাকসব্জি চাষের ব্যবস্থা। শিখুক মাছ ধরা। খেলতে খেলতেই প্রকৃতির পাঠ নিক ওরা। এখানেই আপনার শিকড় খুজে বের করুন ~ ঐতিহ্য রক্ষার দায়িত্ব যে আমাদেরই।
জৈব খামার থেকে শুরু করে গ্রামীণ রন্ধন শৈলী এবং সাংস্কৃতিক আবহ থেকে আতিথেয়তা সব নিয়েই গ্রামীণ পর্যটন কেন্দ্র হিসেবে ‘মনচাষা’ আজ এক উল্লেখযোগ্য নাম। গ্রামীণ হস্তশিল্প কারা কি করে তৈরী করেন, আলপনা কি পদ্ধতিতে দেওয়া হয়, গয়নাবড়ি কিভাবে বানায়, খেজুর রস থেকে গুড় বানানো – সব দেখতে পাবেন এখানে। বাঁশ এবং বাঁশ থেকে তৈরি নানা সামগ্রীর গুরত্ব বোঝাতে গ্রামের শিল্পীদের নিয়ে একটি উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে বার্তা দেওয়া হচ্ছে প্রকৃতিকে বাঁচানো এবং তাকে সংরক্ষণ করার।
আরো বাকি আছে, সেসব এসেই দেখুন .. এক কথায়, প্রকৃতিপ্রেমীদের জন্য আদর্শ এই জায়গা।
বুকিং করতে চাইলে 9831095234 বা 9477476376 নম্বরে যোগাযোগ করতে পারেন